Walton NEXG N6 Review in Bangladesh – Price, Camera, Battery & Full Specs

Walton NEXG N6 Review – দাম, ক্যামেরা, পারফরম্যান্স সবকিছু একসাথে

আজকে আমরা কথা বলবো Walton এর নতুন বাজেট স্মার্টফোন Walton NEXG N6 নিয়ে। যারা কম বাজেটে ভালো ডিজাইন, decent পারফরম্যান্স আর বড় ব্যাটারি চান, তাদের জন্য এই ফোনটা কেমন হবে—এই পোস্টটা পড়লেই পুরো ক্লিয়ার হয়ে যাবে।

অনেকেই কমেন্টে এই ফোনটার রিভিউ জানতে চেয়েছিলেন, তাই আজকে বিস্তারিতভাবে সবকিছু তুলে ধরছি।


Walton NEXG N6 price in Bangladesh

বাংলাদেশ মার্কেটে Walton NEXG N6 এর দাম রাখা হয়েছে প্রায় ১৪,৯৯৯ টাকা। এই দামে আপনি পাচ্ছেন ৪GB RAM + ১২৮GB স্টোরেজ, সাথে বাড়তি ৪GB ভার্চুয়াল RAM সুবিধা—যা এই বাজেটে বেশ ভালো ডিল বলা যায়।


Walton NEXG N6 design


Design & Build Quality

ডিজাইন দিয়ে শুরু করলে বলতে হয়, ফোনটা দেখতে বেশ আকর্ষণীয়। অনেকটা iPhone স্টাইলের বক্সি ডিজাইন দেওয়া হয়েছে, যা হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয়।

পিছনের প্যানেলটা একটু ফিঙ্গারপ্রিন্ট prone, তাই বক্সে দেওয়া কেস ব্যবহার করাই ভালো। ফোনটা একদম স্লিম না, তাই প্রথমবার হাতে নিলে একটু bulky লাগতে পারে।

সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট fast এবং accurate। নিচে USB port, speaker এবং microphone আছে। বাম পাশে dual SIM + memory card slot পাবেন।

following Google news::--- click here 


Display Experience

এখানে আছে 6.6 ইঞ্চির বড় IPS LCD ডিসপ্লে, সাথে 90Hz refresh rate। এই বাজেটে 90Hz পাওয়া একটা ভালো দিক।

Indoor brightness বেশ ভালো, আর outdoor-এও মোটামুটি usable। Touch response আগের Walton ফোনগুলোর তুলনায় অনেক better মনে হয়েছে।

Walton NEXG N6 camera sample

Performance & Software

পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Unisoc T606 processor, যা এই বাজেটে খুবই পরিচিত এবং balanced একটা chipset।

সাথে Android 12 দেওয়া হয়েছে। যদিও Android 13 থাকলে ভালো হতো, তবে overall usage-এ খুব একটা সমস্যা হবে না।

App open-close, multitasking—সবকিছুই smooth বলা যায় এই দামের মধ্যে।


Gaming Experience

আপনি যদি casual gaming করেন, তাহলে PUBG, Free Fire এর মতো গেমগুলো খেলতে পারবেন।

High graphics না হলেও medium settings-এ playable performance পাওয়া যায়। ৪GB RAM থাকার কারণে মোটামুটি ভালোই support দেয়।


Battery Backup

এই ফোনে আছে 5000mAh বড় ব্যাটারি, যা সহজেই একদিন বা তার বেশি backup দিতে পারে।

বক্সে 10W charger দেওয়া হলেও ফোনটি 18W fast charging support করে—এখানে Walton চাইলে আরেকটু ভালো করতে পারত।


Camera Performance

পিছনে আছে 50MP main camera এবং 2MP macro lens। সামনে আছে 8MP selfie camera।

ভালো lighting condition-এ ছবি বেশ ভালো আসে। Daylight-এ sharp এবং decent color পাওয়া যায়।

Selfie camera দিয়ে video call বা social media use-এর জন্য যথেষ্ট ভালো performance পাবেন।


Sensors & Extra Features

এই ফোনে প্রয়োজনীয় প্রায় সব sensor দেওয়া হয়েছে। বিশেষ করে notification light sensor থাকা একটা ভালো দিক, যেটা অনেক ফোনেই এখন আর দেখা যায় না।


Final Verdict

সবকিছু মিলিয়ে Walton NEXG N6 এই বাজেটে একটা balanced smartphone। Design, battery, display—সবকিছু মিলিয়ে যারা ১৫ হাজার টাকার মধ্যে ফোন খুঁজছেন, তাদের জন্য এটা একটা ভালো option হতে পারে।

আমার হিসেবে এই বাজেটে এটাকে ১০০ এর মধ্যে ৮৫–৯০ দেওয়া যায়।


samsung galaxy a34 review(কম দামে বেশি পারফরম্যান্স)

৫০০ টাকার ভিতর প্রয়োজনীয় সেরা কয়েকটি গ্যাজেট(some few essential gadgets within 500 taka)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url