Redmi Note 12 4G Review in Bangladesh – Price & Full Specs
Redmi Note 12 4G রিভিউ – ঈদের নতুন আকর্ষণ
সম্প্রতি Xiaomi Bangladesh বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করেছে Redmi Note 12 4G। ঈদ উপলক্ষে মিড-রেঞ্জ সেগমেন্টে এটি বেশ আলোচনায় এসেছে। প্রায় ১৯,৯৯৯ টাকা দামের ৪/১২৮ জিবি ভ্যারিয়েন্ট বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে (অফিশিয়াল মূল্য সময়ভেদে পরিবর্তিত হতে পারে)। এই বাজেটে ফোনটি কতটা ভালো, সেটাই বিস্তারিতভাবে জানবো।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
ডিসপ্লে পারফরম্যান্স
৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে এই ফোনের অন্যতম বড় আকর্ষণ। এতে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট এবং প্রায় ৩৯৫ PPI পিক্সেল ডেনসিটি। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা গেম খেলার সময় ডিসপ্লে বেশ শার্প ও কালারফুল অভিজ্ঞতা দেয়। টাচ রেসপন্স স্মুথ হওয়ায় স্ক্রলিংয়ে ভালো ফিল পাওয়া যায়।
প্রসেসর ও পারফরম্যান্স
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 685 প্রসেসর, যা ৬nm আর্কিটেকচারের উপর নির্মিত। বাংলাদেশে বর্তমানে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে এবং স্টোরেজ টাইপ UFS 2.2।
ডিভাইসটি Android 13 ভিত্তিক সফটওয়্যারে চলে। নিয়মিত ব্যবহার যেমন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার বা ব্রাউজিং—এসব কাজে ভালো পারফরম্যান্স পাওয়া যায়। তবে একসাথে অনেকগুলো ভারী অ্যাপ চালালে ৪ জিবি র্যামে কিছুটা সীমাবদ্ধতা দেখা দিতে পারে।
গেমিং এক্সপেরিয়েন্স
Redmi Note 12 4G হেভি গেমারদের জন্য তৈরি নয়। তবে মাঝেমধ্যে সময় কাটানোর জন্য গেম খেলা সম্ভব। Free Fire এবং PUBG Mobile লো থেকে মিড গ্রাফিক্স সেটিংসে মোটামুটি ভালোভাবেই খেলা যায়। দীর্ঘ সময় হাই সেটিংসে গেম খেললে পারফরম্যান্স ড্রপ হতে পারে।
ক্যামেরা কোয়ালিটি
ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
দিনের আলোতে মেইন ক্যামেরা ন্যাচারাল ও ডিটেইল ছবি দিতে সক্ষম। ভালো আলো থাকলে ছবির কালার ব্যালান্স বেশ সুন্দর আসে। নাইট মোডের সাহায্যে কম আলোতেও মোটামুটি ভালো ছবি পাওয়া যায়। ফ্রন্ট ক্যামেরা কিছু ক্ষেত্রে ছবি একটু বেশি ব্রাইট করে দেয়, ফলে স্কিন টোন সামান্য পরিবর্তিত মনে হতে পারে।
ব্যাটারি ও চার্জিং
ফোনটির ভিতরে রয়েছে ৫০০০mAh ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সাধারণ ব্যবহারে অনায়াসে একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। হেভি ইউজার হলেও পুরো দিন চালানো সম্ভব। দ্রুত চার্জিং সাপোর্ট থাকায় কম সময়েই ব্যাটারি ফুল চার্জ করা যায়।
শেষ কথা
সবদিক বিবেচনায় Redmi Note 12 4G তাদের জন্য উপযুক্ত, যারা হেভি গেমার নন বরং রেগুলার ব্যবহারকারী এবং ভালো ডিসপ্লে ও ব্যাটারি ব্যাকআপ চান। মিড-রেঞ্জ বাজেটে একটি ব্যালান্সড ও স্টাইলিশ স্মার্টফোন হিসেবে এটি ভালো অপশন হতে পারে।
তবে যারা অতিরিক্ত গেমিং বা ভারী কাজের জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য অন্য বিকল্প বিবেচনা করাই ভালো।
সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Read More
দারাজের পপোলার ৪ গ্যাজেটের রিভিউ(Daraj's Popular and unique 4 Gadgets Review)
