৩৫,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন (২০২৬ আপডেট) – গেমিং, ক্যামেরা ও ব্যাটারির সেরা চয়েস

বর্তমানে ৩৫,০০০ টাকার বাজেটে স্মার্টফোন মার্কেট অত্যন্ত প্রতিযোগিতামূলক। এই প্রাইস রেঞ্জে আপনি পাচ্ছেন শক্তিশালী প্রসেসর, AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং উন্নত ক্যামেরা সেটআপ।

কিন্তু সমস্যা হলো — এত অপশনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য সেরা?

এই গাইডে আমরা ৩৫,০০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এমন ৫টি জনপ্রিয় স্মার্টফোন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। প্রতিটি ফোনের ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি আলাদা করে বিশ্লেষণ করা হয়েছে।

১. Nothing Phone (3a) – ব্যালেন্সড অলরাউন্ডার


Nothing Phone 2a Glyph Design and Display Bangladesh


ডিজাইন ও ডিসপ্লে

ডিজাইনের দিক থেকে এটি ইউনিক এবং একটু বোল্ড। সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু যারা আলাদা কিছু চান তাদের জন্য দারুণ। ডিসপ্লেতে AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে, সঙ্গে ১২০Hz হাই রিফ্রেশ রেট এবং প্রায় ৩০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। আউটডোরেও স্ক্রিন যথেষ্ট উজ্জ্বল। বেজেল সিমেট্রিক্যাল, পুরোপুরি ন্যারো না হলেও চোখে সুন্দর লাগে।

পারফরমেন্স

প্রসেসর হিসেবে Snapdragon 7s সিরিজ ব্যবহার করা হয়েছে, যা ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া এবং মাল্টিটাস্কিং খুব স্মুথভাবে চালাতে পারে। হালকা বা মাঝারি গেমিংও করা সম্ভব, কিন্তু হেভি গেমারদের জন্য এটি সীমিত। ফোনটি Android 15-এ আউট অফ দ্য বক্স রান করে এবং তিন বছরের মেজর আপডেটের আশ্বাস দেয়।

ক্যামেরা

ক্যামেরার দিক থেকে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন, ৫০ মেগাপিক্সেল টেলিফটো এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড। ফ্রন্টে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪K ৩০fps ভিডিও রেকর্ড করা যায়। ব্যাটারি ৫০০০mAh, এবং ৫০ ওয়াট চার্জিং সহ মোটামুটি ভালো কম্বো তৈরি করেছে।

  • 50MP মেইন

  • 50MP টেলিফটো

  • 8MP আল্ট্রাওয়াইড

  • 32MP ফ্রন্ট ক্যামেরা

ডে-লাইট ফটোগ্রাফি ও পোর্ট্রেট শট ভালো পাওয়া যায়। 4K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

ব্যাটারি ও চার্জিং

5000mAh ব্যাটারি এবং 50W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সাধারণ ব্যবহারে একদিন অনায়াসে ব্যাকআপ দেয়।


২. iQOO Z10 Turbo – পারফরমেন্স ও ব্যাটারি মনস্টার

যদি লক্ষ্য থাকে পারফরমেন্সের দিকে, তাহলে প্রায় ৩৪,০০০ টাকার মধ্যে iQOO Z10 Turbo (12/256GB) চমৎকার। নাম থেকেই বোঝা যায়, পারফরমেন্স এখানে মূল ফোকাস। AMOLED ডিসপ্লে, ১৪৪Hz রিফ্রেশ রেট এবং প্রায় ৪৪০০ নিটস ব্রাইটনেসের কম্বিনেশন স্ক্রিনকে খুব স্মুথ এবং উজ্জ্বল করেছে।


iQOO Z10 Turbo performance and gaming smartphone price


ডিজাইন ও ডিসপ্লে

প্রসেসর হিসেবে Dimensity 8400 এবং UFS 4.1 স্টোরেজ রয়েছে। Android 15-এ চলবে, দুই বছরের মেজর আপডেট আশা করা যায়। ক্যামেরা কম শক্তিশালী—৫০ মেগাপিক্সেল মেইন এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি, ফ্রন্টে ১৬ মেগাপিক্সেল। তবে ৭৬২০mAh ব্যাটারি এবং ৯০ ওয়াট চার্জিং ফোনটিকে লং-লাস্টিং বানিয়েছে। গেমারদের জন্য এটি খুব উপযুক্ত।

পারফরমেন্স

MediaTek Dimensity 8400 চিপসেট শক্তিশালী গেমিং পারফরমেন্স দেয়।
UFS 4.1 স্টোরেজ দ্রুত অ্যাপ লোডিং নিশ্চিত করে।
Android 15 আউট অফ দ্য বক্স পাওয়া যায়।

ক্যামেরা

ক্যামেরা কম শক্তিশালী—৫০ মেগাপিক্সেল মেইন এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি, ফ্রন্টে ১৬ মেগাপিক্সেল। তবে ৭৬২০mAh ব্যাটারি এবং ৯০ ওয়াট চার্জিং ফোনটিকে লং-লাস্টিং বানিয়েছে। গেমারদের জন্য এটি খুব উপযুক্ত।

  • 50MP মেইন

  • 2MP সেকেন্ডারি

  • 16MP ফ্রন্ট

ক্যামেরা মোটামুটি মানের, তবে মূল ফোকাস পারফরমেন্স।

ব্যাটারি

7620mAh সিলিকন-কার্বন ব্যাটারি দীর্ঘ সময় ব্যাকআপ দেয়।
90W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।


৩. Honor 200 – ক্যামেরা ফোকাসড ব্যালেন্সড প্যাকেজ

যারা ব্যালেন্স চান, বিশেষ করে ক্যামেরা গুরুত্বপূর্ণ, তাদের জন্য প্রায় ৩৩,৫০০ টাকার মধ্যে Honor 200 আকর্ষণীয়। OLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং প্রায় ৪০০০ নিটস ব্রাইটনেসের সঙ্গে স্ক্রিন কোয়ালিটি খুব ভালো।

Honor 200 Portrait Camera and Slim Design Features

ডিজাইন ও ডিসপ্লে

স্লিম ও প্রিমিয়াম ডিজাইন।
1220p OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 4000 নিটস পিক ব্রাইটনেস।

পারফরমেন্স

napdragon 7 সিরিজ প্রসেসর ডেইলি ইউজ এবং মাঝারি গেমিংয়ের জন্য যথেষ্ট। Android 14 থেকে Android 15 আপডেট পাবেন, সঙ্গে তিন বছরের মেজর আপডেট সাপোর্ট। 

ক্যামেরা

ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন, ৫০ মেগাপিক্সেল টেলিফটো, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ফ্রন্টে ৫০ মেগাপিক্সেল।
  • 50MP মেইন

  • 50MP টেলিফটো

  • 12MP আল্ট্রাওয়াইড

  • 50MP সেলফি

পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য বিশেষভাবে জনপ্রিয়।
4K 30fps ভিডিও সাপোর্ট করে।

ব্যাটারি

5200mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং।


৪. iQOO Z10 Turbo Pro – হেভি গেমারদের জন্য

ডিজাইন ও ডিসপ্লে

144Hz AMOLED ডিসপ্লে ও উচ্চ ব্রাইটনেস মিডিয়া ও গেমিংয়ে ভালো অভিজ্ঞতা দেয়।

iQOO Z10 Turbo Pro Snapdragon 8s Gen 3 processor phone


পারফরমেন্স

Snapdragon 8s Gen 3 এই বাজেটে অত্যন্ত শক্তিশালী চিপসেট।
UFS 4.1 স্টোরেজ যুক্ত রয়েছে।
Android 15 আউট অফ দ্য বক্স।

ক্যামেরা

ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন, ৮মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ফ্রন্টে ১৬ মেগাপিক্সেল।
  • 50MP মেইন

  • 8MP আল্ট্রাওয়াইড

  • 16MP ফ্রন্ট

4K 60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

ব্যাটারি

7000mAh ব্যাটারি ও 100W চার্জিং—গেমারদের জন্য উপযুক্ত।


৫. Redmi Turbo 4 Pro – পারফরমেন্স + বড় ব্যাটারি কম্বো



Redmi Turbo 4 Pro battery and fast charging display


ডিজাইন ও ডিসপ্লে

120Hz AMOLED ডিসপ্লে ও সিমেট্রিক্যাল বেজেল প্রিমিয়াম অনুভূতি দেয়। ব্যাবহ্যর করে মজা পাবেন।

পারফরমেন্স

Snapdragon 8s Gen 3 প্রসেসর শক্তিশালী গেমিং পারফরমেন্স দেয়।
UFS 4.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে।
Android 15 আউট অফ দ্য বক্স।

ক্যামেরা

 ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ফ্রন্টে ২০ মেগাপক্সেল।
  • 50MP মেইন

  • 8MP আল্ট্রাওয়াইড

  • 20MP ফ্রন্ট

4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

ব্যাটারি

7550mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং।


কোন ফোনটি আপনার জন্য সেরা?

  1. ক্যামেরা প্রাধান্য → Honor 200

  2. ব্যালেন্সড অভিজ্ঞতা → Nothing Phone (3a)

  3. লং ব্যাটারি → iQOO Z10 Turbo

  4. হেভি গেমিং → iQOO Z10 Turbo Pro

  5. পারফরমেন্স + বড় ব্যাটারি → Redmi Turbo 4 Pro

বাজেট অনুযায়ী ফোনের গাইড: ৩৫,০০০ টাকার একটু বেশি

আপনার বাজেট যদি ৩৫,০০০ টাকার একটু বেশি হয়, তাহলে এই বাজেটের মধ্যে বাজারে কিছু অসাধারণ ফোন পাওয়া যায়। বিশেষ করে পাঁচটি ফোন আছে, যা পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি লাইফ এবং ডিজাইনে খুব ভালো। চাইলে আপনি এগুলো বিস্তারিত দেখতে পারেন।

অন্যান্য বিকল্প

বাজেটের মধ্যে থাকা পাঁচটি ফোন ছাড়াও আরও কিছু ডিভাইস আছে, যা আপনি বিবেচনা করতে পারেন। এগুলোও দারুণ পারফরম্যান্স দেয় এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত ফিচারও পাওয়া যায়।

আপনি যদি এগুলো থেকে নিজের পছন্দের ফোন বেছে নেন বা বেছে নিতেন, তা কমেন্টে জানাতে পারেন। এতে অন্য পাঠকরাও সাহায্য পাবে এবং আপনি নিজেও ঠিক ফোনটি বেছে নিতে পারবেন।

Xiaomi Smart Band 7 Pro Review in Bangla – সম্পূর্ণ ফিচার, দাম ও ব্যাটারি টেস্ট

FAQ 

৩৫,০০০ টাকার মধ্যে সেরা গেমিং ফোন কোনটি?

iQOO Z10 Turbo Pro এবং Redmi Turbo 4 Pro শক্তিশালী পারফরমেন্স প্রদান করে।

৩৫,০০০ টাকায় সেরা ক্যামেরা ফোন কোনটি?

Honor 200 এই বাজেটে সেরা ক্যামেরা অভিজ্ঞতা দেয়।

সবচেয়ে বড় ব্যাটারি কোন ফোনে?

iQOO Z10 Turbo ও Redmi Turbo 4 Pro বড় ব্যাটারি অফার করে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url