Best Smartwatch Under 6000 Taka in Bangladesh – Imee Frame 2 Pro vs Hollet Pro Review 2026

 

হ্যালো বন্ধুরা! রমজানের শুভেচ্ছা জানাই আপনাদের। আজকের ব্লগ পোস্টে আমরা আলোচনা করবো দুইটি স্পেশাল স্মার্টওয়াচ নিয়ে – আইমি Frame 2 Pro এবং Hollet Pro। এই ঘড়িগুলো শুধুমাত্র সময় দেখায় না, বরং এরা আপনাকে ভয়েস কমান্ডের মাধ্যমে ওয়াচফেস কাস্টমাইজেশন করার সুযোগ দেয়।

Black square smartwatch with AMOLED display and silicone strap – Best Budget Smartwatch 2026 review by SMReviewZone


আইমি Frame 2 Pro – বিস্তারিত রিভিউ

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

Frame 2 Pro-এর বডি তৈরি হয়েছে প্রিমিয়াম এলয় দিয়ে। ডান দিকে তিনটি বাটন রয়েছে। মাঝখানের ক্রাউন হুইলটি মেনু নেভিগেশনে পারফেক্টলি কাজ করে। উপরের বাটন হোম বাটনের মতো, আর নিচের বাটন স্পোর্টস মোডের জন্য।

  • ডিসপ্লে: 2.01 ইঞ্চি AMOLED

  • রেজল্যুশন: 410 x 502 পিক্সেল

  • ওয়ার্টার রেটিং: 5ATM

  • স্পোর্টস মোড: 170+ বিভিন্ন মোড

স্মার্ট ফিচার

Frame 2 Pro-তে আছে AI-পাওয়ারড ওয়াচফেস কাস্টমাইজেশন। আপনি কেবল ভয়েস কমান্ড দিয়ে আপনার পছন্দ অনুযায়ী ওয়াচফেস তৈরি করতে পারবেন। এছাড়া, এটি ফোনের সাথে সংযুক্ত থাকলে কল, নোটিফিকেশন, এবং জিপিএস সুবিধা ব্যবহার করা যায়।

  • AI ফিচার: ভয়েস কমান্ড, ওয়াচফেস কাস্টমাইজেশন

  • ব্লুটুথ: 5.3

  • কানেক্টিভিটি: 10 মিটার সীমার মধ্যে স্থিতিশীল

  • ব্যাটারি ব্যাকআপ: ফোন সংযুক্ত থাকলে 3-4 দিন, শুধু ঘড়ি হিসেবে ব্যবহার করলে 8-10 দিন

ব্যাটারি ও চার্জিং

ঘড়িটি 400mAh ব্যাটারি দিয়ে আসে। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, যদিও জিপিএস চালু থাকলে ব্যাকআপ কমে যাবে।

Pros

 বড় AMOLED ডিসপ্লে
শক্তিশালী ব্যাটারি
 170+ স্পোর্টস মোড
 AI কাস্টম ওয়াচফেস

Cons

 বড় সাইজ সবার হাতে মানাবে না
 GPS ব্যবহারে ব্যাটারি কমে

Hollet Pro – রিভিউ

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

Hollet Pro একটি রাউন্ড ডিজাইন ঘড়ি। এটি লাইটওয়েট এবং হ্যান্ড ফিল খুব কমফর্টেবল।

  • ডিসপ্লে: 1.43 ইঞ্চি AMOLED

  • রেজল্যুশন: 466 x 466 পিক্সেল

  • ওয়ার্টার রেটিং: 5ATM

  • বডি: প্রিমিয়াম এলয়

  • স্ট্র্যাপ: সিলিকন, আরামদায়ক

ফিচার ও পারফরম্যান্স

Hollet Pro-তেও AI ওয়াচফেস, স্পোর্টস মোড, নোটিফিকেশন এবং কল সুবিধা রয়েছে।

  • সেন্সর এক্যুরেসি: 98%

  • ব্লুটুথ কলিং সাপোর্ট: হ্যাঁ

  • হ্যাপটিক ফিডব্যাক: শক্তিশালী এবং টাইট

ব্যাটারি

  • ব্যাটারি: 280mAh

  • ব্যাকআপ Frame 2 Pro-এর তুলনায় কম, তবে দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।


Pros

 লাইটওয়েট
 স্টাইলিশ রাউন্ড ডিজাইন
 ভালো ডিসপ্লে রেজল্যুশন
 বাজেট ফ্রেন্ডলি

Cons

 ব্যাটারি তুলনামূলক কম
 বড় ডিসপ্লে চান যারা, তাদের জন্য নয়

Frame 2 Pro vs Hollet Pro – তুলনামূলক তথ্য

ফিচারFrame 2 ProHollet Pro
ডিসপ্লে সাইজ2.01" AMOLED1.43" AMOLED
রেজল্যুশন410 x 502466 x 466
স্পোর্টস মোড170+170+
ব্যাটারি400mAh280mAh
ওয়াটার রেটিং5ATM5ATM
AI ওয়াচফেসভয়েস কমান্ডভয়েস কমান্ড
ব্লুটুথ5.35.3
দাম5,350 টাকা3,550 টাকা



সমাপ্তি মন্তব্য

Frame 2 Pro এবং Hollet Pro দুটোই AI ওয়াচফেস, স্পোর্টস মোড, কল ও নোটিফিকেশন সাপোর্ট সহ অত্যন্ত ব্যবহারবান্ধব। যারা বেশি স্পোর্টস এবং বড় ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য Frame 2 Pro ভালো। আর যারা লাইটওয়েট এবং রাউন্ড ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য Hollet Pro পারফেক্ট।

FAQ

১. এই ঘড়িগুলো কি ওয়াটারপ্রুফ?

দুটিতেই 5ATM রেটিং আছে — অর্থাৎ পানি ছিটা বা হালকা সাঁতারে ব্যবহার করা যাবে।

২. GPS কি বিল্ট-ইন?

ফোন কানেক্টেড অবস্থায় GPS ব্যবহার করা যায়।

৩. কোনটি বেশি ব্যাটারি ব্যাকআপ দেয়?

Frame 2 Pro। 

Previous Post
No Comment
Add Comment
comment url