৫০০ টাকার নিচে সেরা ৫টি গ্যাজেট – টিম চ্যালেঞ্জ & রিয়েল রিভিউ!
আমাদের টিমের ৫ জন মেম্বারকে দেওয়া হলো একটি টাস্ক:
প্রতিজন ৫০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো গ্যাজেট কিনবে।
শর্ত ছিল:
- যেকোনো ওয়েবসাইট থেকে কিনতে পারবে
- দাম যত কম, তত ভালো
- কিন্তু কোয়ালিটি হতে হবে ব্যবহারযোগ্য
এরপর সব গ্যাজেট হাতে পাওয়ার পর আমরা করলাম আনবক্সিং, ব্যবহার এবং রিভিউ।
১.ব্লেডলেস নেক ফ্যান (Portable Neck Fan)
রক্তিম যে জিনিসটা এনেছে, সেটা আসলে গরমের জন্য একদম পারফেক্ট—
একটা নেক ফ্যান, যেটা গলায় ঝুলিয়ে ব্যবহার করা যায়।
প্রথম দেখাতেই বোঝা যায়, প্রোডাক্টটা খুব বেশি প্রিমিয়াম না। প্যাকেজিং বেশ সাদামাটা।
কিন্তু অন করার পর অবাক হতে হয়—
লো লেভেলে হালকা ঠান্ডা বাতাস, আর হাই লেভেলে ভালোই কুলিং দেয়।
দাম: ৩৩২ টাকা
কিনেছে: রক্তিম
এই ফ্যানটি গলায় ঝুলিয়ে ব্যবহার করা যায়। গরমের দিনে বেশ কাজে লাগবে।
ভালো দিক:
- ৩টি স্পিড লেভেল
- ভালো কুলিং (বিশেষ করে AC রুমে)
- পোর্টেবল ও ইউনিক ডিজাইন
খারাপ দিক:
- একটু নয়েজ করে
- প্লাস্টিক কোয়ালিটি সস্তা
- ব্যাটারি ব্যাকআপ মাঝারি
রেটিং: ৮/১০
২. Moton sensor Holder-মোশন সেন্সর লাইট হোল্ডার
এই গ্যাজেটটা আমার কাছে সত্যি বলতে বেশ ইন্টারেস্টিং লেগেছে।
ধরো, তুমি একটা রুমে ঢুকলে—
আর অটোমেটিক লাইট জ্বলে উঠলো!
এই ডিভাইসটা ঠিক সেটাই করে।
বিশেষ করে সিঁড়ি, গ্যারেজ, বাগান বা গ্রামের বাড়িতে—
এটা দারুণ কাজে লাগতে পারে।
সবচেয়ে ভালো লেগেছে এর সেন্সর রেঞ্জ—
প্রায় ৭–৮ মিটার পর্যন্ত ঠিকঠাক কাজ করে।
আর তুমি চাইলে সেট করতে পারো—
লাইট কতক্ষণ জ্বলবে, দিনে কাজ করবে কিনা—সবকিছু।
দাম: ২৪১ টাকা
কিনেছে: আপলু
এটি এমন একটি ডিভাইস, যেখানে কেউ কাছে আসলেই লাইট অটোমেটিক অন হয়ে যায়।
ভালো দিক:
- বিদ্যুৎ সাশ্রয়ী
- ৭–৮ মিটার পর্যন্ত সেন্সর কাজ করে
- ইনডোর ও আউটডোর—দুই জায়গায় ব্যবহারযোগ্য
- টাইম কন্ট্রোল অপশন আছে
খারাপ দিক:
- বিল্ড কোয়ালিটি খুব প্রিমিয়াম না
রেটিং: ৮.৫/১০
৩. M9 Pro TWS -ইয়ারবাড
এটা ছিল আমার কাছে সবচেয়ে “ওয়াও” টাইপের গ্যাজেট।
৩২৯ টাকায় একটা TWS!
শুনতেই অবাক লাগে।
বক্স খুলতেই দেখা গেল—
একটা স্টাইলিশ কেস, সামনে ডিসপ্লে, আর স্লাইডিং ডিজাইন।
দাম: ৩২৯ টাকা
কিনেছে: লিওন
এত কম দামে একটি TWS ইয়ারবাড—এটাই সবচেয়ে চমকপ্রদ বিষয়!
ভালো দিক:
- লাউড সাউন্ড
- শক্তিশালী বেজ
- ব্যাটারি ডিসপ্লে
- পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহারযোগ্য
খারাপ দিক:
- সাউন্ড ক্লিয়ারিটি কম
- ল্যাটেন্সি আছে
রেটিং: ৯/১০
৪. Wireless Lamp Holder-সোলার মোশন সেন্সর লাইট
এই গ্যাজেটটা একদম প্র্যাকটিক্যাল।
বিদ্যুৎ লাগবে না—
সূর্যের আলোতেই চার্জ হবে।
আর রাতে কেউ সামনে আসলেই—
অটোমেটিক লাইট অন!
যারা গ্রামে থাকো বা আউটডোরে কিছু লাগাতে চাও—
তাদের জন্য একদম পারফেক্ট।
দাম: ২৫০ টাকা
কিনেছে: জয়
এই লাইটটি সোলার পাওয়ারে চলে এবং মোশন সেন্সরের মাধ্যমে কাজ করে।
ভালো দিক:
- সোলার চার্জিং (বিদ্যুৎ লাগে না)
- ওয়াটারপ্রুফ
- আউটডোরের জন্য পারফেক্ট
- মোশন ডিটেকশন সাপোর্ট
খারাপ দিক:
- বক্স ছাড়া এসেছে
রেটিং: ৯/১০
৫. Wireless light holder-রিমোট কন্ট্রোল লাইট হোল্ডার (Winner!)
আমি চেষ্টা করেছি—
সবচেয়ে কম দামে, সবচেয়ে ইউজফুল কিছু নিতে।
আর ২২৬ টাকায় আমি যা পেয়েছি—
সেটা সত্যি বলতে বেশ ভালো ডিল।
এই ডিভাইস দিয়ে তুমি রিমোট ব্যবহার করে লাইট অন/অফ করতে পারবে।
দাম: ২২৬ টাকা
কিনেছে: আমি
সবচেয়ে কম দামে কেনা এই গ্যাজেটটাই হয়ে গেল আজকের উইনার!
ভালো দিক:
- রিমোট দিয়ে লাইট অন/অফ
- টাইমার সেট করা যায়
- প্রিমিয়াম ফিনিশিং
- ব্যবহার সহজ
খারাপ দিক:
- বিশেষ কোনো বড় সমস্যা নেই
রেটিং: ৯.৫/১০
শেষ কথা
এই ছোট্ট চ্যালেঞ্জ থেকে একটা জিনিস পরিষ্কার—
কম বাজেট মানেই খারাপ না
একটু খুঁজলেই ভালো ডিল পাওয়া যায়
স্মার্ট চয়েসই আসল গেম




