৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৩টি ড্রোন (Beginner Drone Review 2026)

৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৩টি ড্রোন (Beginner Drone Review 2026)

Hello everyone 

আজকে আমি নিয়ে এসেছি কিছু কম বাজেটের ড্রোন রিভিউ। যারা একদম নতুন, ড্রোন চালানো শিখতে চান বা শুরু করতে চান এই লেখাটা মূলত তাদের জন্য।

আজ আমরা ৩টি ভিন্ন মডেলের ড্রোন নিয়ে আলোচনা করব, যেগুলো ৫ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়।


#প্রথমেই শুরু করি সবচেয়ে কম দামের ড্রোন দিয়ে।

Drone E99

যদি আপনি একদম বাজেট ফ্রেন্ডলি কিছু খুঁজেন, তাহলে E99 হতে পারে আপনার প্রথম পছন্দ।
এই ড্রোনটির দাম প্রায় ৫৫০০ টাকার মতো।

বক্সের ভিতরে আপনি পেয়ে যাবেন ড্রোন, ২টি ব্যাটারি, একটি রিমোট এবং চার্জার।
ডিজাইন খুবই সিম্পল, এবং ক্যামেরাটা আপনি নিজের মতো করে আপ-ডাউন করতে পারবেন।

তবে একটা বিষয় পরিষ্কার করে বলি এই ড্রোনের ক্যামেরা খুব একটা ভালো না।
ভিডিও ফুটেজ প্রফেশনাল কাজে ব্যবহার করার মতো না।

 কিন্তু যারা শুধু ড্রোন ওড়ানো শেখার জন্য একটা সস্তা অপশন চান, তাদের জন্য এটা ভালো চয়েস।


৫ থেকে ১০ হাজারের মধ্যে ৩ টি ড্রোন(DRone Review)



following Google news::- click here 



Model s99



৫ থেকে ১০ হাজারের মধ্যে ৩ টি ড্রোন(DRone Review)

আপনার বাজেট যদি ৯০০০–৯৫০০ টাকার মধ্যে হয়, তাহলে S99 ড্রোনটা দেখতে পারেন।

এই ড্রোনে কিছু স্মার্ট ফিচার আছে। যেমন রিমোট দিয়ে অটো টেক-অফ ও ল্যান্ডিং করা যায়, যা নতুনদের জন্য অনেক সুবিধাজনক।

বক্সে আপনি পাবেন ড্রোন, রিমোট, ব্যাটারি এবং চার্জার মানে প্রয়োজনীয় সবকিছুই আছে।

বিল্ড কোয়ালিটি আগেরটার চেয়ে ভালো, দেখতে সুন্দর এবং নিচে সেন্সরও দেওয়া আছে।
মোবাইলের সাথে কানেক্ট করে চালানো যায়, যা ইউজার এক্সপেরিয়েন্স বাড়ায়।

তবে একটা সতর্কতা এই ড্রোনে GPS নেই, তাই বেশি দূরে বা চোখের বাইরে নিয়ে যাওয়া ঠিক না।
আর বেশি বাতাসে ওড়ানোও এড়িয়ে চলা উচিত।

Overall, এটা একটি balanced beginner drone

Read:-

এবার আসি সবচেয়ে ভালো অপশনটিতে।

DJI Tello

৫ থেকে ১০ হাজারের মধ্যে ৩ টি ড্রোন(DRone Review)


যদি আপনি কম বাজেটের মধ্যে একটি ব্র্যান্ডেড এবং ভালো কোয়ালিটির ড্রোন চান, তাহলে Tello অবশ্যই বিবেচনায় রাখবেন।

এই ড্রোনটির দাম প্রায় ১৪,৫০০ টাকার মতো অন্য দুইটার চেয়ে একটু বেশি, কিন্তু পারফরম্যান্সও অনেক ভালো।

বক্সে আপনি পাবেন ড্রোন, ব্যাটারি, চার্জার তবে এখানে রিমোট নেই।
আপনাকে স্মার্টফোন দিয়েই কন্ট্রোল করতে হবে।

এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে
✔️ স্ট্যাবিলিটি খুব ভালো (বাতাসেও নিজেকে ধরে রাখতে পারে)
✔️ বিল্ড কোয়ালিটি শক্ত, সহজে নষ্ট হয় না
✔️ ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো

 এই ড্রোন দিয়ে আপনি ভিডিও ফুটেজ, কনটেন্ট তৈরি, এমনকি হালকা শুটিংও করতে পারবেন


শেষ কথা

যদি আপনি একদম নতুন হন এবং শুধু শেখার জন্য ড্রোন চান, তাহলে E99 দিয়েই শুরু করতে পারেন।
আর একটু ভালো ফিচার চাইলে S99।

কিন্তু যদি আপনি চান ভালো ক্যামেরা, স্ট্যাবিলিটি এবং ব্র্যান্ড ভ্যালু তাহলে Tello-ই বেস্ট অপশন।




তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটার ক্যামেরা খুবই ভালো আপনি চাইলে আগে দুইটার চেয়ে আগে দুইটার ক্যামেরা দিয়ে আপনার কিছুই করতে পারবেন না কিন্তু এই ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও ফুটেজ শুটিং  সবকিছু করতে পারবেন। 
ভাল থাকবেন।ধন্যবাদ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url