Google Pixel 7a Price in Bangladesh 2026 | Full Review, Camera, Battery & Performance
Google Pixel 7a Review (Price in Bangladesh সহ বিস্তারিত)
Google-এর স্মার্টফোন মানেই ক্যামেরা আর এই ধারাবাহিকতায় Google Pixel 7a এমন একটি ফোন, যেটা মূলত তাদের জন্য বানানো যারা ছবি তোলা আর ভিডিও করার জন্য সেরা কিছু খুঁজছেন।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
এই ফোনটির সাইজ 6.1 ইঞ্চি, যা Google Pixel 7 থেকে কিছুটা ছোট। যারা কমপ্যাক্ট ফোন পছন্দ করেন, তাদের হাতে এটি বেশ ভালো লাগবে।
ফোনটিতে IP67 water resistance রয়েছে, তাই হালকা পানি বা ধুলাবালিতে সমস্যা হবে না। ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি, ফলে ফিঙ্গারপ্রিন্ট পড়ার প্রবণতা বেশি তবে একটি ভালো কেস ব্যবহার করলে এই সমস্যাটা সহজেই এড়ানো যায়।
Google News যুক্ত থাকতে :-ক্লিক করুন
ফ্রেমটি মেটাল দিয়ে তৈরি, যা ফোনটিকে শক্তপোক্ত অনুভূতি দেয়। তবে এখানে 3.5mm হেডফোন জ্যাক নেই যা অনেকের জন্য মাইনাস পয়েন্ট হতে পারে।
ডিসপ্লে এক্সপেরিয়েন্স
6.1 ইঞ্চির OLED ডিসপ্লেটি Corning Gorilla Glass 3 দ্বারা প্রোটেক্টেড। 90Hz refresh rate থাকলেও ব্যবহার করতে গেলে বেশ স্মুথ মনে হয় অনেক ক্ষেত্রে 120Hz এর মতোই অনুভূতি দেয়।
ডিসপ্লের ব্রাইটনেস এবং কালার কোয়ালিটি খুবই ভালো। দিনের আলোতেও কনটেন্ট স্পষ্ট দেখা যায়, আর কালারগুলো ন্যাচারাল ও প্রাণবন্ত লাগে।
ক্যামেরা পারফরম্যান্স
এই ফোনের আসল শক্তি এখানেই।
- 64MP main camera
- 13MP ultrawide camera
- 13MP front camera
Google-এর নিজস্ব image processing থাকার কারণে ছবিতে ন্যাচারাল কালার পাওয়া যায়। অতিরিক্ত স্যাচুরেশন বা আর্টিফিশিয়াল লুক নেই।
Night mode পারফরম্যান্স অসাধারণ কম আলোতেও ডিটেইলস ধরে রাখতে পারে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা চয়েসগুলোর একটি।
পারফরম্যান্স ও প্রসেসর
এই ফোনে ব্যবহার করা হয়েছে Google Tensor G2 প্রসেসর, যা Pixel 7 সিরিজেও দেখা যায়।
- RAM: 8GB
- Storage: 128GB
রেগুলার ইউজে ফোনটি খুব স্মুথ পারফরম্যান্স দেয়। তবে দীর্ঘ সময় গেমিং বা হেভি ইউজে কিছুটা গরম হতে পারে যা এই চিপসেটের একটি পরিচিত বিষয়।
গেমিং এক্সপেরিয়েন্স
PUBG, Free Fire এর মতো গেমগুলো ভালোভাবেই চলে। স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়, তবে লম্বা সময় খেললে ডিভাইস কিছুটা হিট হয় এটা মাথায় রাখা ভালো।
সাউন্ড ও ব্যাটারি
সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো ডেইলি ইউজের জন্য যথেষ্ট।
ব্যাটারি: 4385mAh
চার্জিং: 18W (বক্সে চার্জার নেই, শুধু কেবল পাবেন)
মডারেট থেকে হেভি ইউজে একদিন সহজেই চলে যাবে, তবে দিনে একবার চার্জ দেওয়া লাগবেই।
Google Pixel 7a Price in Bangladesh
বাংলাদেশে Google Pixel 7a এর দাম প্রায় ৫০,০০০ টাকার আশেপাশে (বাজার অনুযায়ী কম-বেশি হতে পারে)।
এই বাজেটে যদি আপনার প্রধান ফোকাস ক্যামেরা হয়, তাহলে এই ফোনটি নিঃসন্দেহে সেরা অপশনগুলোর একটি।
সোজা কথা যাদের ক্যামেরার ফোন লাগবে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তাদের জন্য এই ফোনটা।
Post tag
pixel 7a price bangladesh
google pixel 7a price bangladesh
google pixel 7a price in bd
redmi note 12 4G review(ঈদের নতুন আকর্ষণ)
Symphony z60 Plus review (১২ হাজারে কিং এটাই)
google pixel 7a(google pixel 7a price এবং Review)
৫০০ টাকার ভিতর প্রয়োজনীয় সেরা কয়েকটি গ্যাজেট(some few essential gadgets within 500 taka)
দারাজের পপোলার ৪ গ্যাজেটের রিভিউ(Daraj's Popular and unique 4 Gadgets Review)
2023 সালের best Gaming phone(Asus ROG 7 full review)