Walton 55 Inch Android 4K TV WE55RUGP Review | ক্যামেরাযুক্ত স্মার্ট টিভি দাম ও সম্পূর্ণ বিস্তারিত

Walton 55 Inch Android 4K TV WE55RUGP Review | বাংলাদেশের প্রথম পপ-আপ ক্যামেরাযুক্ত স্মার্ট টিভি

আজকে কথা বলবো ৫৫ ইঞ্চির একটি প্রিমিয়াম স্মার্ট টিভি নিয়ে। আমাদের আজকের অতিথি হচ্ছে Walton এর তৈরি WE55RUGP মডেলের 4K Android TV। এই টিভির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে পপ-আপ ক্যামেরা সিস্টেম, যা বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে একদম নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে।

বাংলাদেশে এখন উন্নত ফিচারের স্মার্ট টিভি তৈরি হচ্ছে, কিন্তু এই মডেলটি আলাদা কারণ এটি শুধু বিনোদনের জন্য নয়, ভিডিও কল ও অফিস মিটিংয়ের জন্যও উপযোগী।


বক্সের ভেতরে কী কী থাকছে

বক্স ওপেন করলে আপনি পাচ্ছেন ৫৫ ইঞ্চির ৪কে টিভি, মেটাল স্ট্যান্ড, রিমোট কন্ট্রোল এবং প্রয়োজনীয় কেবল।

স্ট্যান্ডগুলো মেটালের হওয়ায় টিভিটি শক্তভাবে বসানো যায়। বড় সাইজের টিভির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয়।

Walton 55 Inch 4K Android TV WE55RUGP front view


ডিজাইন ও বিল্ড কোয়ালিটি

Walton 55 Inch 4K TV এর  ডিজাইন একদম ফুল ভিউ ডিসপ্লে। চারপাশে খুব পাতলা বেজেল, তাই সামনে থেকে দেখতে প্রিমিয়াম লাগে।

পেছনের অংশে মেটাল ও প্লাস্টিকের কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। এত বড় ডিসপ্লে হয়েও টিভিটি স্লিম ডিজাইনের, যা দেয়ালে ঝুলালেও সুন্দর লাগে।

পেছনে একটি জয়স্টিক বাটন রয়েছে। রিমোট হারিয়ে গেলে বা ব্যাটারি শেষ হয়ে গেলে এই বাটন দিয়ে চ্যানেল ও ভলিউম কন্ট্রোল করা যাবে।


Tv কিনার জন্য লিংক এখানে--click 



ডিসপ্লে পারফরম্যান্স

এটি ৫৫ ইঞ্চির 4K LED ডিসপ্লে।
রেসপন্স টাইম ৮ মিলিসেকেন্ড এবং ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮/১৭৮ ডিগ্রি।

মানে আপনি পাশ থেকে দেখলেও পরিষ্কার ছবি দেখতে পারবেন।

ব্রাইটনেস ভালো, কালার শার্প এবং পিকচার সেটিংস থেকে নিজের মতো কাস্টমাইজ করা যায়। রেগুলার রিফ্রেশ রেট হলেও সাধারণ ব্যবহার, ইউটিউব বা সিনেমা দেখার সময় কোনো ল্যাগ চোখে পড়েনি।


সাউন্ড সিস্টেম

এই টিভিতে রয়েছে দুইটি ১০ ওয়াট স্পিকার, মোট ২০ ওয়াট আউটপুট।

রুম সাইজ অনুযায়ী সাউন্ড যথেষ্ট লাউড ও ক্লিয়ার। সাধারণ ব্যবহার বা মুভি দেখার জন্য আলাদা সাউন্ড সিস্টেম ছাড়াও চলে যাবে।

Google news ---Follow


প্রসেসর ও পারফরম্যান্স

এই টিভি রান করছে Android 9 এ, তবে Android 11 আপগ্রেড সুবিধা রয়েছে।

Quad Core ARM Cortex A55 প্রসেসর (1.2GHz) ব্যবহার করা হয়েছে।
র‍্যাম ১.৫ জিবি এবং রম ৮ জিবি।

অনেক স্মার্ট টিভি ১ জিবি র‍্যাম নিয়ে আসে, যার কারণে মাঝে মাঝে স্লো হয়ে যায়। কিন্তু এখানে ১.৫ জিবি র‍্যাম থাকায় অ্যাপ ব্রাউজিং, ইউটিউব, চ্যানেল পরিবর্তন সবকিছু বেশ স্মুথ লেগেছে।


পপ-আপ ক্যামেরা ও AI ফিচার

এই টিভির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো পপ-আপ ক্যামেরা।

মিটিং রুমে ব্যবহার, অফিস কনফারেন্স বা বিদেশে থাকা পরিবারের সদস্যদের সাথে বড় স্ক্রিনে ভিডিও কল করার জন্য এটি দারুণ কার্যকর।

AI টেকনোলজির কারণে একাধিক মানুষ ফ্রেমে থাকলেও ক্লিয়ার দেখা যায়। দূর থেকে কথা বললেও ভিডিও ও ভয়েস পরিষ্কার পাওয়া যায়।

যারা ব্যবসা করেন, অনলাইন মিটিং করেন বা বড় স্ক্রিনে ভিডিও কলে যুক্ত হতে চান, তাদের জন্য এই ফিচার সত্যিই উপকারী।


স্মার্ট ফিচার

এতে রয়েছে Android Assistant, স্ক্রিন কাস্টিং সুবিধা, বিভিন্ন অ্যাপ সাপোর্টসহ প্রয়োজনীয় প্রায় সব স্মার্ট ফিচার।


দাম কত

ক্যামেরাযুক্ত টিভি দাম জানতে চাইলে বর্তমানে Walton 55 Inch 4K Android Camera TV WE55RUGP এর দাম প্রায় ৯২,৯০০ টাকা।


সব মিলিয়ে বলা যায়, বড় স্ক্রিন, ৪কে রেজোলিউশন, স্মার্ট ফিচার এবং ভিডিও কল সুবিধা একসাথে চাইলে এটি বাংলাদেশের বাজারে একটি প্রিমিয়াম অপশন।


সব শেষে,

আশা করি টিভিটি প্রত্যেকের প্রয়োজন হবে  যা খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস 

FAQ Section

Walton WE55RUGP কি সত্যিই ক্যামেরাযুক্ত টিভি?

হ্যাঁ, Walton WE55RUGP মডেলে পপ-আপ ক্যামেরা সিস্টেম রয়েছে, যা ভিডিও কল ও অনলাইন মিটিংয়ের জন্য ব্যবহার করা যায়।


Walton 55 Inch WE55RUGP এর দাম কত বাংলাদেশে?

বর্তমানে এই ৫৫ ইঞ্চির 4K Android ক্যামেরা টিভির দাম প্রায় ৯২,৯০০ টাকা (দাম সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে)।


এই টিভিতে কত GB RAM এবং ROM রয়েছে?

এই টিভিতে রয়েছে ১.৫GB RAM এবং ৮GB ROM, যা সাধারণ স্মার্ট টিভি ব্যবহারের জন্য যথেষ্ট।


Walton WE55RUGP কি Android TV?

হ্যাঁ, এটি Android 9 ভিত্তিক টিভি এবং Android 11 আপগ্রেড সুবিধা রয়েছে।


এই টিভির সাউন্ড আউটপুট কত ওয়াট?

এতে দুইটি ১০ ওয়াট স্পিকার রয়েছে, মোট ২০ ওয়াট সাউন্ড আউটপুট।


ভিডিও কলের জন্য কি আলাদা ক্যামেরা লাগবে?

না, এতে বিল্ট-ইন পপ-আপ ক্যামেরা রয়েছে। আলাদা ক্যামেরা সংযোগ করার প্রয়োজন নেই।

Read more

redmi note 12 4G review(ঈদের নতুন আকর্ষণ)


Symphony z60 Plus review (১২ হাজারে কিং এটাই)


google pixel 7a(google pixel 7a price এবং Review)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url